জয় বাংলার বিদায় হয়েছে, জিন্দাবাদের বিজয় হয়েছে: লস্কর মো. তসলিম
কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম বলেছেন, এদেশ থেকে জয় বাংলা’র বিদায় হয়েছে, এখন জিন্দাবাদের বিজয় হয়েছে। আমরা আশা করি, দেশে জিন্দাবাদ প্রতিষ্ঠিত হয়েছে এবং এর শেকড় আরও মজবুত হবে।১১ জুলাই শনিবার সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, এদেশ থেকে যে স্বৈরাচারের বিদায় হয়েছে, সেই স্বৈরাচার যেন কোনোভাবেই আর ফিরে আসতে না পারে। আমরা চেয়েছিলাম জুলাই সনদ বাস্তবায়ন হোক। এ জন্য গণভোট হয়েছে। কিন্তু আমরা দেখছি, জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সরকারের প্রতি আহ্বান জানাই, এদিক-ওদিক চিন্তা না করে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করুন।শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খালেদ হাসান জুম্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী।সম্মেলনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক শ্রমিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। বক্তারা শ্রমিকদের অধিকার, কল্যাণ, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং শ্রমিকদের মধ্যে ঐক্য ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।