• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:৩৮:২৮ (06-Mar-2026)
  • - ৩৩° সে:
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫ মার্চ বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একই সঙ্গে ৯ মার্চ নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।এর আগে হাইকোর্ট বেঞ্চের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের ২৬ ফেব্রুয়ারি আইভীকে জামিন দেন।পাঁচ মামলার মধ্যে চারটিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সেগুলো হলো—ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা।অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে।আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।গত বছরের ৯ মে ভোররাত ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর জুলাই অভ্যুত্থানকালের বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দেন। পরবর্তীতে আপিল বিভাগ তা স্থগিত করেন।পরে ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেফতার দেখানো হয়।