• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:০৪:১৫ (14-Feb-2026)
  • - ৩৩° সে:
জামালপুর-১ আসনে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

জামালপুর-১ আসনে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: অন্যান্য জেলার মতো জামালপুর-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের পর নতুন আলোচনা শুরু হয়েছে জামানত রক্ষা নিয়ে। কোন প্রার্থী কত ভোট পেয়েছেন তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ।জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে ৫ জন প্রার্থীর মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৩ প্রার্থীর।যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী আবদুর রউফ তালুকদার, জাতীয় পার্টির এ কে এম ফজলুল হক ও গণঅধিকার পরিষদের রফিকুল ইসলাম।১২ ফেব্রুয়ারি দিনব্যাপী ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক সাঈদী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৭ হাজার ৮২০ ভোট।এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আবদুর রউফ তালুকদার হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১২১ ভোট, জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে একেএম ফজলুল হক পেয়েছেন ৯৩১ ভোট ও গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২২৬ ভোট।বিধি অনুযায়ী কোন প্রার্থীর জামানত রক্ষা করতে হলে তাঁকে কমপক্ষে মোট প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ পেতে হবে। শুধু মাত্র বিএনপি ও জামায়াতের প্রার্থী ব্যতীত বাকি ৩ প্রার্থীর কেউ এই ভোট পাননি।এরমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আবদুর রউফ তালুকদার হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১২১ ভোট, জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে একেএম ফজলুল হক পেয়েছেন ৯৩১ ভোট ও গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২২৬ ভোট পেয়ে জামানত বাজয়োপ্ত হয়।জামানত রক্ষায় এই আসনের প্রাপ্ত ভোটের হিসেবে ৩৪ হাজার ৫৯৪ টি ভোট না পাওয়ায় ওই তিনজনের জামানত বাজেয়াপ্ত হয়।জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ারুল হক জানান, এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হয়েছে। যারা প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পাননি তাদেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।উল্লেখ্য, জামালপুর-১ আসনে ১২৮ ভোট কেন্দ্রে ৪ লাখ ৩১ হাজার ৭০৭ জন ভোটারের মধ্যে ২ লাখ ৮০ হাজার ৯৪৬ জন ভোটার ভোট প্রদান করেন। এরমধ্যে বৈধ ভোট পড়ে ২ লাখ ৭৬ হাজার ৭৫৪ ভোট। এই আসনে প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৬৫. ০৮ শতাংশ।