ইউপি নির্বাচন জানুয়ারিতে হতে পারে: ইসি মাছউদ
অনলাইন ডেস্ক: ২০২৭ সালের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। ২০ সেপ্টেম্বর রোববার নির্বাচন কমিশনের নিজ ভবনে তিনি এসব কথা জানান।ইসি মাছউদ বলেন, নভেম্বরের ১২ তারিখে প্রাথমিক নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে, সেখান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। নভেম্বর-ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র, শিক্ষকদের দায়িত্ব পালন ইত্যাদি বিবেচনায় রেখে ভোট করা সম্ভব হচ্ছে না।তিনি আরও বলেন, তফসিল ঘোষণা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইসি। এছাড়া, ২৩, ২৪, ২৫ সেপ্টেম্বরে রাজনৈতিকদলসহ স্টেকহোল্ডারদের যে সংলাপ হওয়ার কথা ছিলো সেটিও বাতিল করেছে ইসি।সূত্র: কালের কণ্ঠ