• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ রাত ১১:৩১:৫৭ (18-Apr-2026)
  • - ৩৩° সে:
জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।১৮ এপ্রিল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশ ও অনুমোদনক্রমে এই কমিটি গঠন করা হয়েছে।নবগঠিত কমিটিতে মনিরা শারমিনকে আহ্বায়ক এবং মাহমুদা আলম মিতুকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সানজিদা বুশরা মিশমা এবং মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন নুসরাত তাবাসসুম।কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে হাফসা জাহান, নাবিলা তাসনিদ, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসাকে। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হয়েছেন মঞ্জিলা ঝুমা। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দু।এ ছাড়া যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী ও নাদিয়া ইসলাম মিম।কমিটিতে সংগঠক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে রেহনুমা রুমা, ফারজানা আক্তার, মনি মুক্তা, সেজুতি আক্তারসহ আরও ৩০ জনকে।