• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪২:৩৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি

‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে ডমেষ্টিক থ্রি (ডি-থ্রি) ট্রফির নিলামে রীতিমতো কাড়াকাড়ি করেছে টুর্নামেন্টের ৬টি ফ্র্যাঞ্চাইজি।২৬ অক্টোবর সোমবার রাজধানীর একটি হোটেলে ডি-থ্রি ট্রফির নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে অংশ নিয়েছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। অন্যান্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তীব্র লড়াইয়ের পর ২ কোটি ৩০ লাখ পয়েন্টে জাতীয় দলের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক।নিলামটি পরিচালিত হচ্ছে পয়েন্ট ভিত্তিক পদ্ধতিতে। এখানে উল্লেখিত পয়েন্ট বা সংখ্যা খেলোয়াড়দের প্রকৃত বেতন বা পারিশ্রমিক নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক নির্ধারিত ঘরোয়া ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা।  স্কোয়াড সাজাতে প্রতিটি দলের জন্য সর্বোচ্চ ১০ কোটি পয়েন্ট বরাদ্দ করা হয়েছে।খেলোয়াড়দের ৫টি ক্যাটাগরিতে পয়েন্ট ভিত্তিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের ভিত্তি মূল্য ৪০ লাখ পয়েন্ট। ‘বি’ ক্যাটাগরির জন্য ৩০ লাখ, ‘সি’ ক্যাটাগরির জন্য ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরির জন্য ১০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরির জন্য ৫ লাখ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।‘এ’ ক্যাটাগরির খেলোয়াড় হওয়ায় শরিফুলের জন্য তার দল যত পয়েন্টই খরচ করুক না কেন, ৪০ লাখ টাকাই পাবেন শরিফুল।ওয়ালটন গ্রুপ ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে নিয়েছে পেসার তাসকিন আহমেদকে। এছাড়া ২ কোটি পয়েন্টে জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে নিয়েছে ফরচুন গ্রুপ।আরেক ওপেনার সাইফ হাসানকে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। এজন্য তারা খরচ করেছে ১ কোটি ৯৫ লাখ পয়েন্ট।১ কোটি ৭০ লাখ পয়েন্টে উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিককে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক।নিলামের জন্য মোট ২৭৫ জন ক্রিকেটারকে তালিকায় রাখা হয়েছে। তিন ফরম্যাট নিয়ে আয়োজিত ‘ডি-থ্রি’ ট্রফি চলতি বছরের ডিসেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে। সূত্র: বাসসএটিভি/এসটিও