• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ০৮:৪৭:৫৫ (13-Jun-2026)
  • - ৩৩° সে:
মধ্যপ্রাচ্য নিয়ে বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

মধ্যপ্রাচ্য নিয়ে বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্য ক্রমেই গভীর সংকটের দিকে এগোচ্ছে এবং এই পরিস্থিতির প্রভাব শুধু অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে—এমন সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।১১ জুন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মধ্যপ্রাচ্য বর্তমানে আরও গভীর সংকটে নিমজ্জিত হচ্ছে এবং চলমান পরিস্থিতির প্রভাব আন্তর্জাতিক অঙ্গনেও পড়তে পারে।তিনি উল্লেখ করেন, চলতি সপ্তাহে সংঘাতের পরিসর আরও বিস্তৃত হয়েছে এবং পরিস্থিতির অবনতি ঘটেছে। গুতেরেস বলেন, যেখানে যুদ্ধবিরতি থাকার কথা ছিল, সেখানে এখন তা অনেক ক্ষেত্রে ‘কম মাত্রার সংঘাত’-এ পরিণত হয়েছে।জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেন, এ ধরনের পরিস্থিতি সহজেই পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নিতে পারে—এমন ঝুঁকিকে অবহেলা করার সুযোগ নেই।তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের পথেই এগোতে হবে। তার ভাষায়, ‘আর কোনো হামলা নয়, আর কোনো অজুহাত নয়—সব পক্ষকে কূটনৈতিক সমাধানের দিকে মনোযোগ দিতে হবে।’জাতিসংঘের পক্ষ থেকে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হয়েছে।