• ঢাকা
  • |
  • বুধবার ৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:০৩:১৪ (21-Oct-2026)
  • - ৩৩° সে:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে জমজ ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে জমজ ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে আকরাম ও হোসাইফা নামের দেড় বছর বয়সী জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। ২১ অক্টোবর বুধবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকূটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের সৌদি প্রবাসী আক্কাছ মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, সকালে  আকরাম ও হোসাইফা বাড়ির সামনে খেলা করছিল। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের অচেতন অবস্থায় ভাসতে দেখে। এ সময় তাদের উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে ওই চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে খেলাধূলা করার সময় তারা পুকুরের পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকারুল হক বলেন, খেলাধূলা করার সময় ওই দুই শিশু পুকুরের পানিতে তলিয়ে মারা যায় বলে জানতে পেরেছি। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী জানান, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টির খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটিভি/ এম এইচ আই