• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:১০:১৪ (31-Mar-2026)
  • - ৩৩° সে:
লালমনিরহাটে খাবারে চেতনানাশক ওষুধ, একই পরিবারের ৯ জন অসুস্থ

লালমনিরহাটে খাবারে চেতনানাশক ওষুধ, একই পরিবারের ৯ জন অসুস্থ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে।৩০ মার্চ সোমবার রাত আনুমানিক ৯টার দিকে বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।এ ঘটনায় একই পরিবারের অন্তত ৯ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অসুস্থরা হলেন- সুপ্ত (১২), মুন্না (৮), ইসমোতারা (৩), রমিচা (৫০), শান্ত (৮), মিম (১৮), মুক্তা (১২), সুমি (২৫), জিনান ও মুবিন।স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা গোপনে রান্না করা ভাতের হাঁড়িতে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে। পরে পরিবারের সদস্যরা সেই ভাত খাওয়ার পর একে একে অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, ইসরাফিলের বাড়িতে আলম নামে এক ব্যক্তি সকাল থেকে যাতায়াত করছিলেন। পেশায় তিনি মিষ্টি আলু বিক্রেতা হিসেবে পরিচিত। ‘মিষ্টি আলু (আংগালু) দেওয়ার কথা বলে তিনি খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে থাকতে পারেন’ এমন সন্দেহ করছেন পরিবারের সদস্যরা।এ বিষয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় জানান, অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য সবাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে বলে জানা গেছে।