দশজনের চেকিয়াকে ২-০ গোলে হারালো ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: ১০ জনের চেকিয়াকে ২-০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। প্রতিপক্ষের মাঠে টমাস টুখেলের শিষ্যরা শুরু থেকেই আধিপত্য ধরে রেখে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।ম্যাচের ২৫ মিনিটে, ইংল্যান্ডের আক্রমণ ঠেকাতে গিয়ে অ্যান্ডারসনকে বিপজ্জনক ফাউল করেন চেকিয়ার মিডফিল্ডার পাভেল শুল্চ। গুরুতর ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। ফলে ম্যাচের বাকি সময় ১০ জনের দল নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।তবে একজন বেশি নিয়ে খেলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইংল্যান্ড। বিরতির পর অবশ্য আর অপেক্ষা করতে হয়নি থ্রি লায়ন্সদের। ম্যাচের ৪৭ মিনিটে, অ্যালেকজান্ডার-আর্নল্ডের দারুণ ক্রস থেকে হেডে ইংল্যান্ডকে এগিয়ে দেন এন্থনি গর্ডন।এরপর ৬২ মিনিটে ভাগ্যের ছোঁয়ায় দ্বিতীয় গোল হজমের হাত থেকে বেঁচে যায় চেকিয়া। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাত মিনিট পরই কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হ্যারি কেইন।শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। প্রথম ম্যাচে স্পেনের কাছে হারের পর এই জয়ে লিগে নিজেদের প্রথম জয় তুলে নিল টমাস টুখেলের দল।