চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
ডেস্ক রিপোর্ট: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) ও স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদের পরে দেশে এখন মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।২৫ নভেম্বর বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।ইসি সচিব জানান, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এ তালিকায় ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তারা যুক্ত হয়েছেন। তালিকায় নতুন যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।তিনি আরও বলেন, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার রয়েছেন ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন। এই ভোটার তালিকা আসন্ন ইউপি নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহৃত হবে।সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।এটিভি/এসটিও