অভিনেত্রী চমকের নতুন রূপ, খালেদা জিয়ার সাজে ভাইরাল ভিডিও
বিনোদন ডেস্ক: ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন। ঢাকার জিয়া উদ্যানে ধারণ করা একটি ভ্লগ ভিডিওতে তাকে খালেদা জিয়ার সাজে দেখা গেছে।সম্প্রতি সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ অভিনেত্রীর এই উদ্যোগের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিকভাবে আলোচনায় আসার প্রচেষ্টা হিসেবে দেখছেন।রুকাইয়া জাহান চমক ঢাকাতেই বেড়ে ওঠেন ও পড়াশোনা করেন। সাংস্কৃতিক পরিবারে বেড়ে ওঠায় শৈশব থেকেই নাচের তালিম নেন তিনি। পরে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান।চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র কেনার পরও আলোচনায় এসেছিলেন চমক। এ সময় তিনি বিএনপিতে যোগ দেন।২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় রানারআপ হন চমক। এরপর তিন বছর বিরতি নিয়ে ২০২০ সালে অভিনয়ে পা রাখেন। ছোট পর্দার নাটক ও ওয়েবভিত্তিক বিভিন্ন কাজে অভিনয় করে দ্রুত পরিচিতি পান তিনি।‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’সহ বেশ কয়েকটি একক নাটক, ধারাবাহিক ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন এই অভিনেত্রী।