• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ রাত ১১:০০:২৪ (27-Oct-2026)
  • - ৩৩° সে:
আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে খেলাধুলা বই: আমিনুল হক

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে খেলাধুলা বই: আমিনুল হক

অনলাইন ডেস্ক: নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, ডিজিটাল ডিভাইসের আসক্তি কমানো এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে আগামী ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।২৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে বরিশালের কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।আমিনুল হক বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পাঠ্যপুস্তকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে। নতুন প্রজন্মকে সুস্থভাবে গড়ে তোলা এবং ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এর মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলারও লক্ষ্য রয়েছে। খেলাধুলার মাধ্যমে প্রতিহিংসা ও দল-মতের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ জাতি ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের কার্যক্রমও চলমান রয়েছে। বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। মঙ্গলবারের ফাইনালে মুখোমুখি হয় শেরেবাংলা একাদশ ও তারুণ্যের একাদশ। খেলায় ২-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় শেরেবাংলা একাদশ।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এটিভি/ এম এইচ আই