ইরানের নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন
আন্তর্জাতিক ডেস্ক: কঠিন ও তরল জ্বালানিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিশাল শক্তিসম্পন্ন একটি নতুন ভূগর্ভস্থ ঘাঁটি উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পস (আইআরজিসি)। গত ১০ নভেম্বর (মঙ্গলবার) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি এ তথ্য নিশ্চিত করেছে।আইআরআইবি-র প্রতিবেদনে জানানো হয়, উন্মোচিত ঘাঁটিতে সংরক্ষিত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে কয়েকটি ইতিপূর্বে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক ১২ ও ৪০ দিনব্যাপী যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। এছাড়া বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর থেকে সব ধরনের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে, যা দেশটির সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।ঘাঁটি উন্মোচন অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদুল্লাহি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুপক্ষের সামরিক শক্তি বা সম্পদ যতই থাকুক না কেন, নিজেদের প্রতিরক্ষা ও সিদ্ধান্ত ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ স্বাধীনভাবেই নেবে।একই অনুষ্ঠানে আইআরজিসির মহাকাশ বিভাগের প্রধান কমান্ডার সৈয়দ মজিদ মুসাভি শত্রুদের যেকোনো ধরনের আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে বলেন, শত্রুপক্ষ যদি কোনো ভুল হিসাবনিকাশ বা দুঃসাহস দেখায়, তবে তাদের এমন কড়া জবাব দেওয়া হবে যা তাদের অনুতপ্ত করতে বাধ্য করবে।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতর্কিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করে। পাশাপাশি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতেও নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদার করে তেহরান।এটিভি/আরএম