• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:২৯:৫৯ (10-Nov-2026)
  • - ৩৩° সে:
২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন বার্সার কুবারসি

২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন বার্সার কুবারসি

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসির মুকুটে যোগ হলো নতুন পালক। মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপের সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলারের পুরস্কার 'গোল্ডেন বয়' জিতেছেন তিনি।২০২৬ সালের গোল্ডেন বয় পুরস্কারটি জিততে আর্জেন্টিনার দুই উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও জিয়ানলুকা প্রেস্টিয়ানিকে পেছনে ফেলেছেন বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের ডিফেন্ডার পাউ কুবারসি। ৩০ জন আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকের ভোটে সেরা নির্বাচিত হন তিনি।এর মধ্য দিয়ে ২০১৮ সালের পর প্রথম ডিফেন্ডার হিসেবে এই পুরস্কার জিতলেন কুবারসি। সেবার পুরস্কারটি পেয়েছিলেন নেদারল্যান্ডসের ম্যাথিয়াস ডি লিট।এ নিয়ে স্পেনের ষষ্ঠ ফুটবলার হিসেবে গোল্ডেন বয় জয়ের কৃতিত্ব অর্জন করলেন কুবারসি।২০২১ সাল থেকে শুরু করে কাতালান ক্লাবটির হয়ে গোল্ডেন বয় জিতেছেন পেদ্রি, গাভি ও লামিন ইয়ামাল। এবার সেই তালিকায় যুক্ত হলেন কুবারসি।এটিভি/আরএম