• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:৩৮:১২ (21-Jul-2026)
  • - ৩৩° সে:
টানা দুই বিশ্বকাপে গোল্ডেন বুট, ইতিহাস গড়লেন এমবাপে

টানা দুই বিশ্বকাপে গোল্ডেন বুট, ইতিহাস গড়লেন এমবাপে

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি ‘গোল্ডেন বুট’ জিতে ইতিহাস গড়েছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। এর মাধ্যমে টানা দ্বিতীয় বিশ্বকাপে এই পুরস্কার জিতে প্রথম ফুটবলার হিসেবে অনন্য এক কীর্তি গড়লেন তিনি।বিশ্বকাপের সেমিফাইনাল শেষে এমবাপে ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি—দুজনেরই গোল ছিল আটটি করে। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে এমবাপে নিজের গোলসংখ্যা বাড়িয়ে ১০-এ নিয়ে যান।অন্যদিকে, ফাইনালে স্পেনের বিপক্ষে গোল করতে পারেননি মেসি। ফলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে থেকেই গোল্ডেন বুট নিশ্চিত করেন এমবাপে।২০২২ কাতার বিশ্বকাপেও সর্বোচ্চ গোলদাতা ছিলেন এমবাপে। চার বছর পর ২০২৬ আসরেও একই কৃতিত্ব দেখিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো টানা দুই আসরে গোল্ডেন বুট জয়ের নজির স্থাপন করেন তিনি।এদিকে, ২০২৬ বিশ্বকাপ শেষে বিশ্বকাপে এমবাপের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২টি। এর মধ্য দিয়ে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেন।