সাবেক স্পিকার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর শোক
ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।১২ জুলাই এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের বর্ণাঢ্য কর্মজীবনের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, তিনি ছিলেন দেশের একজন অভিজ্ঞ ও দক্ষ সংসদ সদস্য এবং খ্যাতিমান আইনজীবী। তিনি সারাজীবন দেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।