প্রতিমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে নিজ জেলায় আহম্মদ সোহেল মনজুর
স্টাফ রিপোর্টার: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে নিজ জেলায়।২০ ফেব্রুয়ারি শুক্রবার বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর সার্কিট হাউসে জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম খানসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনের সাথে একমত বিনিময় সভা করেন।এ সময় প্রতিমন্ত্রী রমজান মাসে বাজার দর নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। এ সময় তুমি আরও বলেন জেলার সাতটি উপজেলাকে তিনি মডেলরূপে রূপান্তরিত করবেন।সকাল ৭টায় রাজধানীর গুলশান-২ এলাকার নিজ বাসভবন থেকে সড়কপথে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেন প্রতিমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় তিনি পিরোজপুর সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।সার্কিট হাউজ প্রাঙ্গণে উপস্থিত দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তার আগমনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, অ্যাডভোকেট আবুল কালাম আকনসহ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।পরে তিনি তার নির্বাচনী এলাকা নেছারাবাদের উদ্দেশ্যে রওনা দেন। প্রতিমন্ত্রী জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ০১ মিনিটে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। পরে সার্কিট হাউজে অবস্থান ও রাত্রিযাপন করবেন।সফরের দ্বিতীয় দিন (২১ ফেব্রুয়ারি) তিনি বিভিন্ন সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে নিজ জেলায় তার আগমন ঘিরে জেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।