• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৩৫:২৫ (11-Nov-2026)
  • - ৩৩° সে:
রাজধানীতে বাসচাপায় ২ নারীর মৃত্যু

রাজধানীতে বাসচাপায় ২ নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক: রাজধানীর দারুসসালাম থানার গাবতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় ২ নারী নিহত হয়েছেন। ১১ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী পর্বতের সামনে সড়কের ইনকামিং অংশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ২ নারীর পরিচয় জানা যায়নি।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন সকালে চাঁদনী ট্রাভেলস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত ২ নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: যমুনা টিভিএটিভি/এসটিও