• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৪৮:৪৫ (19-Oct-2026)
  • - ৩৩° সে:
চালকের চোখে ঘুম, গরুবাহী ট্রলি খাদে পড়ে নিহত ১

চালকের চোখে ঘুম, গরুবাহী ট্রলি খাদে পড়ে নিহত ১

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গায় গরুবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রলির চালকসহ আরও দুজন।আজ ১৯ অক্টোবর সোমবার ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের নুরনগর মুন্না মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত হেলাল উদ্দিনের (৩৮) বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া থানার সবুজনগর গ্রামে। তিনি নয়াল মিয়ার ছেলে। আহত দুজন হলেন ট্রলিচালক তারাচাঁদ ও শিপন।স্থানীয় সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ী হেলাল উদ্দিন রোববার বিকেলে মঠবাড়িয়া থেকে ১১টি গরু নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশে রওনা হন। পথে সোমবার ভোর ৪টার দিকে নুরনগর মুন্না মোড়ে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলালের মৃত্যু হয়। দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে হতাহতদের উদ্ধার করেন।ট্রলিচালক তারাচাঁদ বলেন, ১১টি গরু নিয়ে তাঁরা তিনজন রোববার বিকেলে মঠবাড়িয়া থেকে রওনা হয়েছিলেন। ভোররাতে চালানোর সময় হঠাৎ ঘুম চলে আসায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায়।চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক মিজান বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।এটিভি/এসআইআর