• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৩১:৩৫ (24-Nov-2026)
  • - ৩৩° সে:
সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রীর এপিএসের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রীর এপিএসের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

অনলাইন ডেস্ক: নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাবেক এপিএস আ ন ম আহমাদুল বাশারের নামে থাকা সিটি ব্যাংকের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এই ১১ ব্যাংক হিসাবে ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা বর্তমানে স্থিতি রয়েছে বলে আবেদনে অনুসন্ধানকারী  কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক মো. আবু তালহা উল্লেখ করেছেন।২৪ নভেম্বর মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।আবেদনে বলা হয়েছে, আ ন ম আহমাদুল বাশার একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে তার নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রেখে এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক লেনদেন করার অপরাধে তার বিরুদ্ধে সম্পদ বিবরণী জারি করা হয়।যাচাই বা অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার নামীয় অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে অত্র অনুসন্ধানের উদ্দেশ্যই ব্যর্থ হবে। সুষ্ঠু যাচাই বা অনুসন্ধানের স্বার্থে তার ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। বাসসএটিভি/এসটিও