• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ রাত ১০:৪৫:৪০ (01-May-2026)
  • - ৩৩° সে:
৬ জেলা থেকে ধান-চাল কিনবে সরকার

৬ জেলা থেকে ধান-চাল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ মে থেকে হাওর অঞ্চলের ৬ জেলা থেকে কৃষকদের বোরো ধান ও চাল সংরক্ষণ এবং বিক্রয়ে সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। হাওর অঞ্চলের ৬ জেলা হলো- নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।১ মে শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের অন্যান্য জেলার কৃষকদের নিকট থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ৩ মে ২০২৬ থেকে ধান এবং ১৫ মে ২০২৬ থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার।এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান-চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনা হবে। এই সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে।