• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:১৩:৪১ (27-Nov-2026)
  • - ৩৩° সে:
প্রবাসীদের মরদেহ দেশে আনতে খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা সরকারের

প্রবাসীদের মরদেহ দেশে আনতে খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা সরকারের

অনলাইন ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে সরকার ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে। মন্ত্রিসভায় অনুমোদন পেলে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।২৭ নভেম্বর শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, দেশের বাইরে লন্ডন-আমেরিকা এবং কানাডাসহ ইউরোপ-আমেরিকার দেশগুলোতে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে দেশে লাশ আনার ক্ষেত্রে সরকার ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে।তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ‘আনফিটকে’ কোনো রিক্রুটিং এজেন্সি ‘ফিট’ দেখিয়ে পাঠানোর পর তা প্রমাণিত হলে ব্যবস্থা নেবে সরকার। এ ক্ষেত্রে এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে।আরিফুল হক চৌধুরী আরও বলেন, প্রবাসীদের চিকিৎসা সেবায় সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে সেবা দিতে সরকার সচেষ্ট রয়েছে।এটিভি/এসটিও