• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:২০:৪০ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
তারেক রহমানের সাথে ড.খন্দকার মোশাররফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের সাথে ড.খন্দকার মোশাররফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ করেন ড. খন্দকার মোশাররফ হোসেন।  এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের আপিল বিভাগের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন এবং ড.মোশাররফের মেয়ের জামাতা রাইসুল ইসলাম রিকো।উল্লেখ্য, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদের সবচেয়ে বয়োজ্যষ্ঠ সদস্য হলেন  ড. খন্দকার মোশাররফ হোসেন।