ক্যান্সার ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষায় বড় সাফল্য
অনলাইন ডেস্ক: মডার্না তাদের ব্যক্তিভিত্তিক এমআরএনএ ভ্যাকসিনের তৃতীয় ধাপের আন্তর্জাতিক ক্লিনিক্যাল পরীক্ষার ফল প্রকাশ করেছে। ফলাফলে আশাব্যঞ্জক তথ্য পাওয়া গেছে। চলতি সপ্তাহান্তে ইউরোপীয় সোসাইটি ফর মেডিক্যাল অনকোলজির বার্ষিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এসব ফলাফল প্রকাশ করার কথা রয়েছে।ফলাফলে দেখা যাবে, ইনটিসমেরান নামের এই থেরাপিউটিক ক্যান্সার ভ্যাকসিনটি পেমব্রোলিজুমাব নামের ইমিউনোথেরাপির ওষুধের সঙ্গে প্রয়োগ করা হলে চিকিৎসার ২ বছর পর ৮২ শতাংশ রোগীর ক্ষেত্রে রোগ পুনরাবৃত্তি ছাড়াই বেঁচে থাকার হার দেখা যায়।অর্থাৎ, এই সময়ে তাদের ক্যান্সার ফিরে আসেনি। এ ছাড়া এসব রোগীর ক্ষেত্রে ২ বছরে দূরবর্তী স্থানে ক্যান্সার ছড়িয়ে না পড়ার হার ছিল ৮৮.৫ শতাংশ—অর্থাৎ প্রায় ১০ জনে ৯ জনের ক্ষেত্রে এমনটি ঘটেনি।সামগ্রিকভাবে, ভ্যাকসিনটি চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে রোগের পুনরাবৃত্তি বা মৃত্যুর ঝুঁকি ৪২ শতাংশ কমিয়েছে।গবেষণার প্রধান অনুসন্ধানকারী অধ্যাপক জর্জিনা লং দ্য অস্ট্রেলিয়ান পত্রিকাকে বলেন, ‘এটি যেন প্রথমবারের মতো উড়োজাহাজের উড্ডয়ন। এর প্রভাব হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ—শুধু মেলানোমায় আক্রান্ত রোগীদের জন্য নয়, সম্ভাব্যভাবে সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই।’সূত্র: নিউজ ডটকম ডট এইউএটিভি/এসটিও