• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৩৫:৪৮ (23-Sep-2026)
  • - ৩৩° সে:
সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ডেস্ক রিপোর্ট: দেশের সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন চেয়ে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ই-মেইলে রুটিন পাঠাতে হবে।২৩ সেপ্টেম্বর বুধবার মাউশির এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।এতে বলা হয়েছে, মাউশির আওতাধীন সব সরকারি কলেজের অধ্যক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান ক্লাস রুটিন পিডিএফ ও ওয়ার্ড ফাইলে প্রস্তুত করতে হবে। রুটিনে বাংলা লেখার ক্ষেত্রে ইউনিকোড এবং ইংরেজি লেখার ক্ষেত্রে ‘টাইমস নিউ রোমান’ ফন্ট ব্যবহার করতে হবে।প্রস্তুত করা ক্লাস রুটিন আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মাউশির নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। নোটিশে বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে সব সরকারি কলেজের ক্লাস রুটিন পাঠানো নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাউশি।