• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:১৪:৫৭ (19-Nov-2026)
  • - ৩৩° সে:
শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন।১৯ নভেম্বর বৃহস্পতিবার পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচি শেষে লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং স্থানীয় হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন তিনি।প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ এক দিনের সরকারি সফরে লালমনিরহাটে যান তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় তাঁকে বহনকারী হেলিকপটারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।সফরের নির্ধারিত কর্মসূচি শেষে আজ বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।এটিভি/ এইচকে