• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৪১:৩৪ (14-Sep-2026)
  • - ৩৩° সে:
উন্নত চিকিৎসার জন্য ক্যাপ্টেন মহিউদ্দিনকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে

উন্নত চিকিৎসার জন্য ক্যাপ্টেন মহিউদ্দিনকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে

ডেস্ক রিপোর্ট: উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মহিউদ্দিন মির্জাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। আজ ১৪ সেপ্টেম্বর সোমবার সকাল ৮টার দিকে একটি বিশেষ ফ্লাইটে তাঁকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। তাঁর সঙ্গে একজন সহযোগীও রয়েছেন।একটি অনিয়মিত ফ্লাইটে ক্যাপ্টেন মহিউদ্দিনকে সিঙ্গাপুর নেওয়া হয়। চিকিৎসার জন্য তাঁকে বহনকারী উড়োজাহাজটি সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পরে তাঁকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। উড়োজাহাজটিতে দু’জন ক্রু ও দু’জন চিকিৎসক আছেন।গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত হন ক্যাপ্টেন মহিউদ্দিন। ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্য দুই সেনাসদস্য নিহত হন। দুর্ঘটনার পর ক্যাপ্টেন মহিউদ্দিনকে উদ্ধার করে জরুরি চিকিৎসা দেওয়া হয় এবং পরে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।ক্যাপ্টেন মহিউদ্দিনের শারীরিক অবস্থার বিষয়টি জানতে ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতালে তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন শনিবার গুরুতর আহত এই সেনা কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সিঙ্গাপুর পাঠানোর নির্দেশ দেন তিনি।