• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:০৮:৫৮ (13-Nov-2026)
  • - ৩৩° সে:
প্রতিটি বিভাগে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিটি বিভাগে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, দেশের প্রতিটি বিভাগে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, ক্যান্সার রোগীদের দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।১৩ নভেম্বর শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।তিনি বলেন, বেশির ভাগ ক্যান্সার রোগীর ক্ষেত্রে রোগটি দেরিতে শনাক্ত হয়। তখন অনেক ক্ষেত্রে আর কিছুই করার থাকে না। আবার অনেকে চিকিৎসার বাইরে থেকে যান। এ কারণে প্রতিটি বিভাগে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা জরুরি। রোগ শনাক্তে যত দেরি হবে, মৃত্যুঝুঁকি তত বাড়বে। অথচ সঠিক সময়ে চিকিৎসা দেওয়া হলে রোগী সুস্থ হয়ে উঠতে পারেন। এ জন্য সরকার ক্যান্সার শনাক্তে পরীক্ষার কার্যক্রম বাড়াবে।ডা. এম এ মুহিত আরও বলেন, জাতীয় পর্যায়ে মলিকুলার ল্যাব স্থাপনের পরিকল্পনা করছে সরকার। নতুন যন্ত্রপাতি সরবরাহের পাশাপাশি দক্ষ জনবল তৈরিতেও সরকার মনোযোগী।এটিভি/এসটিও