• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৪৬:৫৮ (25-Nov-2026)
  • - ৩৩° সে:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে জ্যেষ্ঠ সাংবাদিক মেহেদী হাসান পলাশকে নিয়োগ দিয়েছে সরকার।গ্রেড-২ পদমর্যাদায় আগামী এক বছরের জন্য তাঁকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।২৫ নভেম্বর বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য মেহেদী হাসান পলাশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে নিয়োগ দেওয়া হলো।নিয়োগের অন্যান্য শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।উল্লেখ্য, মেহেদী হাসান পলাশ বর্তমানে দৈনিক ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতির দায়িত্বও পালন করছেন। এটিভি/ এম এইচ আই