মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার-জর্জিয়ায় বটমসের ইতিহাস
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। জর্জিয়ার গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে হারিয়ে জয়ী ডেমোক্র্যাট কেইশা ল্যান্স বটমস।এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো অঙ্গরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হওয়ার পথে এগিয়ে গেলেন তিনি। এছাড়া নিম্ন কক্ষের নিয়ন্ত্রণ হারাতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল।বটমসের বিজয় উদযাপনে অংশ নেন জনপ্রিয় র্যা পার কিলার মাইক। তিনি এই জয়কে আটলান্টার পশ্চিমাঞ্চলের মানুষের বিজয় বলে উল্লেখ করেন এবং সমর্থকদের নিয়ে ‘কেএলবি’ স্লোগান দেন।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া মাইক কলিন্সের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ও সরকারের জবাবদিহির বিষয়গুলো তুলে ধরেছিলেন অসফ। ২০২১ সাল থেকে সিনেটের দায়িত্ব পালন করছেন তিনি। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে। এ পর্যন্ত অধিকাংশ আসনেই এগিয়ে ডেমোক্র্যাটরা।অন্যদিকে, মিশিগানের টুয়েলভথ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে পঞ্চম মেয়াদে জয় পেয়েছেন ফিলিস্তিনি-আমেরিকান কংগ্রেস সদস্য রাশিদা তালিব। ডেমোক্র্যাট দলের এই নেত্রী রিপাবলিকান প্রার্থী জেমস হুপার ও গ্রিন পার্টির ব্রেন্ডা স্যান্ডার্সকে বিপুল ভোটে হারিয়েছেন। রাশিদা তালিব যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান কংগ্রেস সদস্য।এই ফলাফলগুলো যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে আলোচনায় এসেছে। তবে ভোটের ফলাফল যে ট্রাম্পের বিপক্ষে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত।এটিভি/এসটিও