প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম
অনলাইন ডেস্ক: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিমের হাতে একটি কৃত্রিম পা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় ভোগান্তিতে থাকা এই নেতার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।১৪ নভেম্বর শনিবার রাজধানীর গুলশানে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আব্দুর রহিমের কাছে এই কৃত্রিম পা হস্তান্তর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বাম পা হারানোর ফলে আব্দুর রহিমের দৈনন্দিন হাঁটাচলা ও স্বাভাবিক কাজকর্মে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। মূলত তাঁর চলাফেরার সক্ষমতা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক জীবনযাত্রা সহজ করতেই এই কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়েছে।সংশ্লিষ্টদের আশা, নতুন এই কৃত্রিম পা ব্যবহারের ফলে আব্দুর রহিমের চলাফেরার সীমাবদ্ধতা অনেকটাই দূর হবে। এর মাধ্যমে তিনি দৈনন্দিন কাজে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে পুনরায় সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।এটিভি/ আরএম