শাকিব খানের নায়িকা চূড়ান্ত, ‘মহব্বত’-এ থাকছেন কিনজা হাশমি
বিনোদন প্রতিবেদক: ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। বিশেষ করে সিনেমাটিতে শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে চলছিল নানা জল্পনা। কখনো হানিয়া আমির, কখনো সজল আলি, আবার কখনো বলিউড তারকা কিয়ারা আদভানির নাম আলোচনায় আসে। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে সিনেমাটির নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি।২০১৪ সালে অভিনয়জগতে পা রাখেন পাকিস্তানের ছোট ও বড় পর্দার পরিচিত মুখ কিনজা হাশমি। শুরু থেকেই পাকিস্তানি টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন তিনি। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি পান কিনজা।এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। টেলিছবি ‘রূপোশ’-এ অভিনয় করেও প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী।ভিডিও দেখতে ক্লিক করুন: কিয়ারা নন, ‘মহব্বত’ এ শাকিবের নায়িকা কিনজা হাশমি!ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন কিনজা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’।হিমেল আশরাফ পরিচালিত ‘মহব্বত’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়ের জন্য কিনজার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।শাকিবের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে বড় পর্দায় আসছেন কিনজা। দুই দেশের জনপ্রিয় দুই তারকার এই জুটি দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।এটিভি/ এইচকে