• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৫৬:১৪ (10-Nov-2026)
  • - ৩৩° সে:
তামিলনাড়ুতে ইলেকট্রনিক্সের কারখানায় দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত

তামিলনাড়ুতে ইলেকট্রনিক্সের কারখানায় দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অ্যাপলের আইফোন যন্ত্রাংশ প্রস্তুতকারক টাটা ইলেকট্রনিক্সের একটি কারখানায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পানির ট্যাংকে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় দমবন্ধ হয়ে ৩ চুক্তিভিত্তিক শ্রমিকের মৃত্যু হয়েছে।৯ নভেম্বর সোমবার সংঘটিত এই দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এই দুর্ঘটনার পরপরই তামিলনাড়ুর শিল্পমন্ত্রী বিরুধাই মাগাল কীর্তনা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বার্তায় স্পষ্ট করে জানিয়েছেন, প্রতিটি কর্মীর নিরাপত্তা এবং সম্মান সর্বাগ্রে নিশ্চিত করা উচিত। এই হৃদয়বিদারক ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি কড়া হুশিয়ারি দিয়েছেন।প্রাথমিক তথ্যে জানা গেছে, হোসুর প্লান্টে পানির ট্যাংকে নামার পর অক্সিজেনের অভাবে এই দুর্ঘটনা ঘটে। কারখানার ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি ছিল কি না কিংবা প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল কি না, তা এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।এটিভি/এসটিও