ছাদে সোলার প্যানেল বসালেই কর ছাড়: বিদ্যুৎমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, জ্বালানি কিনতে গিয়ে বাজেট বরাদ্দ শেষের পথে।৩১ অক্টোবর শনিবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী এসব কথা জানান।ইকবাল হাসান মাহমুদ বলেন, সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদন বিষয়ে আইন পাস হবে।জ্বালানিমন্ত্রী বলেন, বাড়ির ছাদে সোলার প্যানেল বসালেই কর ছাড় পাওয়া যাবে। ছাদভিত্তিক সৌর প্যানেল স্থাপনের ক্ষেত্রে দেশের যুবকরা ব্যবসা করার সুযোগ পাবে এবং তাদের কর্মসংস্থান বাড়বে।তিনি আরও বলেন, এলএনজি টার্মিনাল চ্যালেঞ্জিং হলেও, জনগণের চাহিদা বিবেচনায় সরকারকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে।এটিভি/এসটিও