• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৩:১৯ (10-Oct-2026)
  • - ৩৩° সে:
যুব উন্নয়নের কর্মকর্তা নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

যুব উন্নয়নের কর্মকর্তা নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক: স্থগিত হওয়া সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ১৬ অক্টোবর (শুক্রবার) প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। ওইদিন বিকেল ৩টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।১০ অক্টোবর শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও নিয়োগ কমিটির আহ্বায়ক ডিএম আতিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে জানানো হয়, পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার নতুন তারিখ ও সময় পুনরায় অবহিত করা হবে।এর আগে, আজ সকাল ১১টায় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের লক্ষে প্রিলিমিনারি পরীক্ষার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে পরীক্ষা শুরু হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় প্রশাসনিক স্বচ্ছতা রক্ষায় পরীক্ষাটি স্থগিত করে সরকার।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশ্নপত্র ফাঁসের বিষয় তদন্তের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তদন্ত কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।সূত্র: বাসস