• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে চৈত্র ১৪৩২ রাত ১২:৫৮:১৪ (03-Apr-2026)
  • - ৩৩° সে:
মাগুরায় চাচার ছুরিকাঘাতে ভাতিজার কবজি বিচ্ছিন্ন

মাগুরায় চাচার ছুরিকাঘাতে ভাতিজার কবজি বিচ্ছিন্ন

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় চাচার ছুরিকাঘাতে ভাতিজার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।২ এপ্রিল বৃহস্পতিবার বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার বড়রিয়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মো. রাসেল বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা কাবুলের সঙ্গে তার ভাতিজা রাসেলের হঠাৎ কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কাবুল ধারালো অস্ত্র দিয়ে রাসেলের ওপর হামলা চালান। এসময় তার ডান হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।ঘটনার পর দ্রুত আহত রাসেলকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, হঠাৎ এমন সহিংস ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন।এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।