বাংলাদেশে কপ সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে কপ সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।১২ নভেম্বর বৃহস্পতিবার কপ-৩১ সম্মেলনে এ প্রস্তাব দেন তিনি।কপ সম্মেলন থেকে এশিয়ান টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ অর্থনীতি, সবুজ শিল্প ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রী নির্ধারণ করেছেন, তাঁর বক্তব্যে সেই পরিকল্পনার প্রতিফলন ঘটেছে।তিনি বলেন, জলবায়ু তহবিল যেন অপর্যাপ্ত না হয় এবং যেসব অঞ্চলে জলবায়ু অর্থায়ন সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে যেন যথাসময়ে সেই অর্থ পৌঁছায়, সে বিষয়ে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।শামা ওবায়েদ বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা এবং বর্জ্য উৎপাদন কমানোর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নিতে হবে। বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের নিজস্ব সক্ষমতা ও অভিজ্ঞতা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় দেশের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত ও ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা বিশ্বপরিসরে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, বৃক্ষরোপণ, খাল খনন, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সবুজায়ন এবং পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ প্রধানমন্ত্রীকে পরিবেশবান্ধব নেতৃত্বের পরিচয়ে বিশ্বপরিসরে তুলে ধরছে।তিনি বলেন, বাংলাদেশ বৈশ্বিক কার্বন নিঃসরণে তুলনামূলকভাবে কম অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। অথচ বেশি কার্বন নিঃসরণকারী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রাপ্য জলবায়ু অর্থায়ন যথাযথভাবে নিশ্চিত হচ্ছে না। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে এ বৈষম্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন।এ ছাড়া বাংলাদেশে নতুন করে প্রায় ২৫ কোটি বৃক্ষরোপণ, সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং কার্বন নিঃসরণ কমাতে জনসচেতনতা তৈরির বিষয়গুলোও প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।এটিভি/ এইচকে