কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক: বিশ্ব জলবায়ু সম্মেলন 'কপ-৩১'-এ (COP-31) অংশ নিতে দুই দিনের সরকারি সফরে আগামী ১০ নভেম্বর (মঙ্গলবার) তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।৯ নভেম্বর (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, কপ-৩১ সম্মেলনে যোগদানের লক্ষ্যে আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী তুরস্কে এই সরকারি সফর পরিচালনা করবেন।এটিভি/আরএম