এ সরকারের বিদায়ের পর গণতন্ত্র মেরামতের কাজ শুরু হবে: রাহুল গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে নরেন্দ্র মোদি সরকারের পদত্যাগের দাবি তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘এ সরকারকে বিদায় নিতে হবে।’১০ অক্টোবর শনিবার সকালে এক্সে দেওয়া পোস্টে রাহুল গান্ধী লেখেন, ‘জ্ঞানেশ কুমারকে বিদায় নিতে হবে। এ সরকারকেও বিদায় নিতে হবে। এর পরই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে।’ ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাহুল গান্ধীর এমন বক্তব্য সামনে এলো।সূত্র: ইন্ডিয়া টুডে