টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
ডেস্ক রিপোর্ট: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে।১৪ অক্টোবর বুধবার সকালে এ ঘটনা ঘটে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।তবে আগুন লাগার কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।সূত্র: যমুনা টিভি