• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:২৬:১৯ (10-Nov-2026)
  • - ৩৩° সে:
হোয়াইট হাউস লকডাউন, গ্রেফতার ২

হোয়াইট হাউস লকডাউন, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের ঠিক উল্টো দিকে লাফায়েত স্কয়ারের কাছে একটি গাড়ি দুর্ঘটনার পর সাময়িকভাবে লকডাউন করা হয় পুরো হোয়াইট হাউস। ৯ নভেম্বর সোমবারের এ ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবনের ভেতরেই অবস্থান করছিলেন।১০ নভেম্বর মঙ্গলবার ডিএনএ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।ওয়াশিংটন সানের সাংবাদিক মার্টিন অস্টারমুহলের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, একটি রুপালি রঙের সেডান গাড়ি পার্কের উত্তর পাশে ঢুকে একটি সাইনবোর্ডে সজোরে ধাক্কা দেয়। এরপর গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। দুর্ঘটনার পর চালক গাড়ি থেকে নেমে সিক্রেট সার্ভিস কর্মকর্তা ও ন্যাশনাল গার্ড সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন।তবে চালকের পরিচয়, দুর্ঘটনার কারণ কিংবা এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। হোয়াইট হাউসের কাছাকাছি নিরাপত্তা বেষ্টনীতে গাড়ির ধাক্কার ঘটনা এবারই প্রথম নয়। ২০২৩ সালের মে মাসেও ১৯ বছর বয়সী এক তরুণ ইউ-হল ট্রাক দিয়ে নিরাপত্তা বেষ্টনীতে ধাক্কা দিয়েছিল। পরে প্রেসিডেন্টকে হুমকি ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা ওই ঘটনাকে পরিকল্পিত হামলা হিসেবে উল্লেখ করেছিলেন।এটিভি/এসটিও