এফডিসিতে গিয়ে বিব্রত ওমর সানি
বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র দিবসে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি।৩ এপ্রিল শুক্রবার দিনটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে দীর্ঘদিন পর এফডিসিতে যান তিনি।সেখানে নিজের অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র চাঁদের আলোর ব্যানার দেখে আবেগাপ্লুত হলেও সেই অনুভূতি বেশিক্ষণ স্থায়ী হয়নি।ওমর সানির অভিযোগ, এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে অবস্থানকালে হঠাৎ ৪০ থেকে ৫০ জন লোক প্রবেশ করেন। একটি সংরক্ষিত এলাকায় এ ধরনের ভিড় ও শোডাউনকে তিনি বিব্রতকর বলে উল্লেখ করেন।তিনি আরও বলেন, অনুষ্ঠানে প্রকৃত শিল্পীদের তুলনায় বহিরাগতদের উপস্থিতিই বেশি ছিল। সামনের সারি দখল করে রাখার কারণে শিল্পীরা যথাযথভাবে অংশ নিতে পারেননি।এছাড়া সিনিয়র শিল্পীদের অনুপস্থিতিও তাকে হতাশ করেছে। তিনি জানান, চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উজ্জ্বলসহ অনেক প্রবীণ শিল্পীকে সেখানে দেখা যায়নি।এক ভিডিও বার্তায় ওমর সানি অনুরোধ জানান, চলচ্চিত্র অঙ্গনে অপ্রয়োজনীয় ভিড় ও শোডাউন বন্ধ করে শিল্পীদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে।তার এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক দর্শক ও চলচ্চিত্রকর্মীও এফডিসির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।