• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:৫০:৩৯ (22-Oct-2026)
  • - ৩৩° সে:
সাংবাদিকদের স্বাস্থ্যসেবা সহজ করতে এমআরইউ’র উদ্যোগ

সাংবাদিকদের স্বাস্থ্যসেবা সহজ করতে এমআরইউ’র উদ্যোগ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর স্বনামধন্য ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সঙ্গে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির (এমআরইউ) একটি করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে এখন থেকে সংগঠনটির সদস্যবৃন্দ এবং তাঁদের পরিবারের সদস্যরা অত্যন্ত সাশ্রয়ী ও বিশেষ ছাড়ে হাসপাতালের বিভিন্ন চিকিৎসা সুবিধা লাভ করতে পারবেন।২১ অক্টোবর বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে অবস্থিত হাসপাতালটির নিজস্ব সেমিনার কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই চুক্তির আওতায় এমআরইউর নিবন্ধিত সদস্য, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও তাঁদের পিতা-মাতা, সহধর্মিণী এবং সন্তানরা নির্ধারিত শর্ত সাপেক্ষে বিশেষ ডিসকাউন্ট সুবিধা ভোগ করবেন।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমআরইউর নেতৃত্ব দেন সভাপতি শাহরিয়ার নাঈম ও সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দীন। অন্যদিকে, হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত থেকে চুক্তিতে স্বাক্ষর করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন, সহকারী মহাব্যবস্থাপক মুহা. হাফিজুর রহমান এবং সহকারী ব্যবস্থাপক (বিপণন ও মিডিয়া ইনচার্জ) এইচ এম দুলাল।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমআরইউর সহ-সভাপতি ইসলাম উদ্দিন, প্রচার সম্পাদক মো. ইসমাইল হোসেন , দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত, কার্যনির্বাহী সদস্য আবুল খায়ের (বৈশাখী টিভি) ও শিমুল হাওলাদার (গ্লোবাল টিভি)। এছাড়া বিভিন্ন গণমাধ্যম সংবাদকর্মীদের মধ্যে হেদায়েতুল্লাহ তুর্কী, বাপ্পি (দেশ টিভি), ইমরান (নাগরিক টিভি), ইসা (মোহনা টিভি) ও রনি (নিরপেক্ষ)সহ অন্যান্যরা অনুষ্ঠানে অংশ নেন।হাসপাতালের পক্ষ থেকে এ সময় জেনারেল ম্যানেজার (হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মোজাফফর হাসান খান মজলিস এবং করপোরেট উইংয়ের সিনিয়র এক্সিকিউটিভ মো. হিরো মিয়া ও মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন।চুক্তি স্বাক্ষর শেষে এমআরইউ সভাপতি শাহরিয়ার নাঈম বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি সবসময় সচেষ্ট রয়েছে। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে কর্মসংস্থানের প্রতিটি ক্ষেত্রে সাংবাদিকদের পাশে থাকাই সংগঠনের মূল লক্ষ্য। আমাদের এই পথচলায় সহযোগী হওয়ায় ইনসাফ বারাকাহ হাসপাতাল কর্তৃপক্ষকে জানাই আন্তরিক ধন্যবাদ।হাসপাতাল করণিকদের পক্ষ থেকেও এ সময় সংবাদকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার জোরালো আশ্বাস দেওয়া হয়। সংশ্লিষ্টদের বিশ্বাস, পারস্পরিক এই সহযোগিতার মাধ্যমে গণমাধ্যমকর্মীদের চিকিৎসাসেবা প্রাপ্তি আরও বেশি স্বাচ্ছন্দ্যময় ও ফলপ্রসূ হবে।এটিভি/ এইচকে