• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:৫৪:৪৪ (20-Oct-2026)
  • - ৩৩° সে:
২২ অক্টোবর এবিজি ইউনিভার্সিটি কাপের অধিনায়ক সম্মেলন

২২ অক্টোবর এবিজি ইউনিভার্সিটি কাপের অধিনায়ক সম্মেলন

ডেস্ক রিপোর্ট: আগামী ২২ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর অধিনায়ক সম্মেলন। এতে অংশ নেবেন টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর দলের অধিনায়ক ও প্রতিনিধিরা।আনভীর বসুন্ধরা গ্রুপের আয়োজনে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।আয়োজকদের সূচি অনুযায়ী, ২২ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৫টায় অনুষ্ঠান শুরু হবে। এতে পবিত্র কোরআন তিলাওয়াত, স্বাগত বক্তব্য ও টুর্নামেন্টের প্রচারমূলক ভিডিও প্রদর্শনীর পাশাপাশি খেলার সূচি নির্ধারণে লটারি অনুষ্ঠিত হবে। এ ছাড়া টুর্নামেন্টের আনুষ্ঠানিক জার্সি উন্মোচন ও বিতরণ, খেলার সূচি ঘোষণা এবং ট্রফি উন্মোচন করা হবে। রাত ৮টা ৪৫ মিনিটে নৈশভোজ ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।আয়োজকেরা জানান, টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর অধিনায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের একত্রিত করা এবং প্রতিযোগিতার আয়োজন ও নিয়মাবলি সম্পর্কে অবহিত করাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলার প্রসার ও তরুণদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ততা বাড়াতে এ আয়োজন ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।এটিভি/এসটিও