ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক উইমেন পার্লামেন্ট ও আইকনিক উইমেন অ্যাওয়ার্ড
ডেস্ক রিপোর্ট: নারী নেতৃত্ব, ক্ষমতায়ন, নীতি নির্ধারণী আলোচনা এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে আগামী ৩০ অক্টোবর শুক্রবার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৩য় আন্তর্জাতিক উইমেন পার্লামেন্ট ও আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬’। ‘গ্রাসরুটস টু গ্লোবাল: উইমেনস ইকো সিস্টেম’ প্রতিপাদ্য নিয়ে এই বৈশ্বিক সম্মেলনের আয়োজন করেছে ‘অ্যারেনা ফর গ্লোবাল এনগেজমেন্ট লিমিটেড (AGE)’ এবং এটি ‘প্রজেক্ট ১০০’-এর একটি বিশেষ উদ্যোগ। সম্মেলনটি আন্তর্জাতিক আন্তঃসংসদীয় ইউনিয়ন (IPU) কর্তৃক স্বীকৃত। শুক্রবার বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত এই জমকালো অনুষ্ঠানটি চলবে। নারীদের সমান অধিকার, ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি বিশ্বব্যাপী নারী নেতাদের এক প্ল্যাটফর্মে এনে অভিজ্ঞতা বিনিময় এবং টেকসই উন্নয়নে অবদান রাখার মূল লক্ষ্য নিয়ে এই আয়োজন সাজানো হয়েছে। অনুষ্ঠানে সফল নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আইকনিক উইমেন অ্যাওয়ার্ড’, ‘লুমিনারি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ এবং আইআইএক্স প্রিমিয়াম নলেজ অ্যাসেট (অরেঞ্জ বন্ড ভেরিফিকেশন কোর্স) প্রদান করা হবে।অনুষ্ঠানে ক্যাটালিস্ট টক, সফলতার গল্প প্রচার, অ্যামপ্লিফাইড প্যানেল আলোচনা এবং ফায়ারসাইড সেলিব্রিটি চ্যাটের পাশাপাশি থাকবে ‘দ্য রিদম অফ রেজিলিয়েন্স’ শীর্ষক সাংস্কৃতিক পরিবেশনা, হার্প বাদ্যযন্ত্রের ধুন এবং পূর্ব ও পশ্চিমের সঙ্গীতের মেলবন্ধনে বিশেষ সঙ্গীতানুষ্ঠান। গালা ডিনারের ব্যবস্থাও থাকছে।এবারের আসরে ৩০টিরও বেশি দেশের প্রতিনিধি, ১৮টির বেশি দূতাবাস এবং ২৫ জনেরও বেশি রাষ্ট্রদূত ও কূটনৈতিক ব্যক্তিত্বের অংশগ্রহণ করার কথা রয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও বিভিন্ন করপোরেট খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, মন্ত্রী, সংসদ সদস্য, অর্থনীতিবিদ, গবেষক এবং আন্তর্জাতিক অতিথিরা মূল মঞ্চে বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।এটিভি/এসআইআর