• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৬:৪৭ (25-Sep-2026)
  • - ৩৩° সে:
হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপের প্রস্তাব ইরানের

হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপের প্রস্তাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার লক্ষ্যে ৭ দিনের একটি রূপরেখা প্রস্তাব করেছে ইরান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর প্রস্তাবও রাখা হয়েছে।২৫ সেপ্টেম্বর শুক্রবার আল জাজিরার খবরে বলা হয়, নিউইয়র্কে ৮১তম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বৃহস্পতিবার সাংবাদিক ও শিক্ষাবিদদের একটি দলের সঙ্গে আলাপকালে আরাঘচি যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া এই প্রস্তাবের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন।এই প্রস্তাবে জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্মত হওয়া সমঝোতা স্মারকের শর্তাবলি বাস্তবায়নের কথা বলা হয়েছে; যার মধ্যে রয়েছে সব ধরনের বৈরী কার্যক্রম বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া।আরাঘচি জোর দিয়ে বলেন, ওয়াশিংটন এই পরিকল্পনায় সম্মত হওয়ার সঙ্গে সঙ্গেই তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত রয়েছে তেহরান।এর আগে ইরানি কর্মকর্তারা জানিয়েছিলেন, শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, জব্দ করা ইরানি সম্পদ ছাড় করা এবং বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।এদিকে মার্কিন পক্ষের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে। সংশ্লিষ্ট এক মধ্যস্থতাকারীর বরাত দিয়ে সিবিএস জানিয়েছে, আলোচনা ইতিবাচক হলেও এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে বলেছেন, আলোচনায় এখনো কোনো বড় অগ্রগতি হয়নি।এই কূটনৈতিক তৎপরতায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। লক্ষ্য হচ্ছে সম্ভাব্য যুদ্ধবিরতি এবং পরবর্তী আলোচনার কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছানো।তবে হরমুজ প্রণালি খোলার আগে কোন পক্ষ কী পদক্ষেপ নেবে—এটাই আলোচনার অন্যতম প্রধান প্রশ্ন। যদিও এখনও এ প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।