• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫১:০৩ (25-Nov-2026)
  • - ৩৩° সে:
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘ইকনপ্রডিজি ৮.০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘ইকনপ্রডিজি ৮.০

নিজস্ব প্রতিবেদক: দেশের বৃহত্তম আন্তবিশ্ববিদ্যালয় নীতিনির্ধারণী প্রতিযোগিতা ‘ইকনপ্রডিজি’র অষ্টম আসর শুরু হতে যাচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ)। বিশ্ববিদ্যালয়টির ইয়াং ইকোনমিস্টস ফোরাম (ওয়াইইএফ) আয়োজিত এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ‘ক্রেডিট-কারেন্সি-ক্যাপিটালাইজেশন’।‘নগদ প্রেজেন্টস ইকন প্রডিজি ৮.০’ শিরোনামে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। শিক্ষার্থীদের সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাতবিষয়ক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা এবং নীতিনির্ধারণী সক্ষমতা যাচাই করা এই আয়োজনের মূল উদ্দেশ্য।তিনটি ধাপে অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা। প্রথম পর্ব ‘দ্য ফার্স্ট ব্রিফ’-এ অংশগ্রহণকারীদের অনলাইনে অর্থনৈতিক বিভিন্ন সমস্যা সমাধান করতে হবে। দ্বিতীয় পর্ব ‘অ্যাট দ্য ইকোনমিক ক্রসরোডস’-এ অনুষ্ঠিত হবে অর্থনৈতিক বিষয়ভিত্তিক বিতর্ক।চূড়ান্ত পর্ব ‘গ্র্যান্ড ফিনালে: পলিসি শোডাউন’-এ নির্বাচিত প্রতিযোগীরা দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের সামনে নিজেদের নীতি-পরিকল্পনা উপস্থাপন করবেন।ভিডিও দেখতে ক্লিক করুন প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে মোট ৪ লাখ টাকার প্রাইজপুল। আয়োজনে পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে রয়েছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই পিএলসি), কো-পাওয়ার্ড বাই রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (আরআইসি) এবং সহযোগিতায় রয়েছে এমইপি কেবলস।দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা (https://forms.gle/GHHPff3ykodxQCUC7) এই লিংকে নিবন্ধনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নিবন্ধনের শেষ সময় ২ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।এটিভি/ এম এইচ আই