রেডি হও জামায়াত,পাকিস্তানই তোমাদের উপযুক্ত জায়গা: পাপিয়া
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি কখনো বাংলাদেশের মূলধারার নায়ক হতে পারে না উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেছেন, আমাদের বোর্ডিং পাস, লন্ডন ভ্রমণ কিংবা ভিসার খতিয়ান দেখানোর কথা বলা হচ্ছে। আমিও স্পষ্ট করে বলতে চাই রেডি হও জামায়াতে ইসলামী, পাকিস্তানই তোমাদের উপযুক্ত জায়গা। তোমাদের পাকিস্তানেই পাঠাতে হবে। নিজেদের বোর্ডিং পাস ঠিক করো।৭ নভেম্বর শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের স্থান এ দেশে হতে পারে না এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম কখনো বাদ পড়বে এমন পরিস্থিতি মেনে নেওয়া হবে না। এই বিএনপি একাত্তরের মুক্তিযুদ্ধ ছিয়াশিতে এরশাদ বিরোধী আন্দোলন পনেরো বছর শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল। বাংলাদেশে গ্রামে গঞ্জে বট বৃক্ষর মতন ছরিয়েছিল আর আজকের এই বিএনপিকে হুমকি দিতে গেলে জামায়াতী ইসলাম এমন ধাক্কা খাবেন মিশর তুরস্ক ও পাকিস্তানের দরজা বন্ধ হয়ে যাবে।চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ হারুন। সমাবেশে সভাপতিত্ব করেন মো. নজরুল ইসলাম।সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব তাসেম আলীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এটিভি/ এইচকে