আসিফকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান, গতবার তো পালায় আসছিল
অনলাইন ডেস্ক: আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান বলেছেন, গোপালগঞ্জের প্রশাসক হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে পাঠিয়ে হোক।১৫ নভেম্বর রোববার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।এশিয়ান টিভির পাঠকদের জন্য তুলে ধরা হলো-তারেক রহমান লিখেছেন, ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান। গতবার তো এপিসিতে করে পালায় আসছিল।’এর আগে এদিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ পরিস্থিতি ঠিক করতে না পারলে তাকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বানও জানান।আসিফের এই বক্তব্যের প্রেক্ষিতে তাকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর কথা বললেন আমজনতা দলের তারেক রহমান।এটিভি/ এইচকে